সারাদেশ

‘আত্মহত্যা’ করেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. সেলিম

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম সেলিম (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টায় এ ঘটনা ঘটে।

ডা. সেলিমের স্ত্রী মনিরা বেগম জানান, যশোর শহরের বিমান অফিস পাড়া এলাকার ভাড়া বাসায় থাকেন তারা। সকালে রান্না করছিলেন তিনি। ওই সময় ঘরের কার্নিশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ডা. আব্দুস সালাম সেলিম।

স্ত্রী মনিরা বেগমের দাবি, সম্প্রতি যশোর জেনারেল হাসপাতাল থেকে বগুড়া শজিমেকে বদলি করা হয় ডা. আব্দুস সালামকে। তিনি সেখানে যেতে চাননি। তাই মাস তিনেক ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এসব কারণে হয়তো আত্মহত্যা করেছেন ডা. আব্দুস সালাম সেলিম।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। তবে ডা. সালাম কী কারণে বা কোন হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনো পরিষ্কার নয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

হুতিদের হামলার শঙ্কায় সৌদি আরবের ক্রীড়াঙ্গনে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক সংঘাত ও নিরাপত্তা আশঙ্কার সরাসরি প্রভাব পড়তে...

নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলিসহ নানা আয়োজনে ঢাবি শোক দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্...

নির্বাচনী পরীক্ষায় বসার আগে ইরানে সামরিক অভিযান চান নেতানিয়াহু

সামনে দোরগোড়ায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বাচন। রাজনৈতিক এই অস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা