সারাদেশ

এএসআইকে দুই কোম্পানির টিকা দেয়ায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিদ্যুৎ দাশ নামে নৌ-পুলিশের এক এএসআইকে করোনার দুই কোম্পানির দুই ডোজ টিকা দেয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

এএসআই বিদ্যুৎ দাশ উপজেলার কাকাইলছেওতে নৌ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন।

জানা গেছে, গত ১১ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডে প্রথম ডোজ নেন বিদ্যুৎ দাশ। পরে মজুদ শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজ দেয়া বন্ধ হয়। চার মাস পর শুক্রবার (১৩ আগস্ট) ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার ক্ষুদেবার্তা পান। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ডোজ নিতে যান। এ সময় স্বাস্থ্যকর্মী জোৎস্না বিশ্বাস তাকে সিনোফার্মার ভেরোসেল প্রয়োগ করেন। পরে বিদ্যুৎ দাশ টিকা কার্ড নিয়ে দেখেন তাকে সিনোফার্মার ভেরোসেল দেয়া হয়েছে।

এ ঘটনায় রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনির হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে জোৎস্না বিশ্বাসকে কারণ দর্শানোর জন্য শোকজ করা হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এএসআই বিদ্যুৎ দাশকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

সিলেট টেস্টে বুধবার (২০ মে) জয়ের পর আইসিসি টেস্ট র...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

টিকে থাকল নিউটনের মহাকর্ষ সূত্র

মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথ...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা