সারাদেশ

১২ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো দুই ভাইয়ের

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: বড় ভাইয়ের দাফন শেষ। তখনও শোকার্ত গোটা পরিবার। কয়েক ঘণ্টা পর খবর এলো মেজো ভাইও করোনায় মারা গেছেন। এক দিনে দুই ভাইয়ের মৃত্যুতে শোকার্ত পরিবারে এখন শুধু আর্তনাদ আর আজাহারি।

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন আপন দুই ভাই। বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোর রাতে ও বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মজিবার সরদার (৭০) ও আমজাদ সরদার (৬৫) কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের পারমন্দকাটি গ্রামের মৃত রাসেক আলী সরদারের ছেলে। করোনায় শনাক্তের পর আট দিন আগে আমজাদ সরদারকে ও তিন দিন আগে মজিবার সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে মজিবার সরদারের মৃত্যু হয়। সকাল ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে বিকেল ৩টার দিকে মারা যায় অপর ভাই আমজাদ সরদার। সম্পর্কে মজিবার সরদার বড় ও আমজাদ সরদার মেজো। তিন ভাইয়ের মধ্যে ছোট ভাই আব্দুর রউফ সরদার এখন হতবাক হয়ে পড়েছেন।

এই পরিবারের মেয়েজামাই হুমায়ুন কবীর জানান, আক্রান্ত হওয়ার পর ৮ দিন আগে আমজাদ সরদারকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। তিন দিন আগে ভর্তি করা হয়েছিল মজিবার সরদারকে। ভোর রাতে মজিবার সরদার ও বিকেলে আমজাদ সরদার মারা গেছেন।

জানা গেছে, মজিবার সরদারের তিন ছেলে ও এক মেয়ে আর আমজাদ সরদারের দুই ছেলে ও দুই মেয়ে। গোটা পরিবারটিতে এখন চলছে কান্না আর আহাজারি।

মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বলেন, সকালে এক ভাইয়ের দাফন হয়েছে। বিকেলে আরেক ভাই মারা গেছেন। তারও দাফনের প্রস্তুতি চলছে। এক দিনে দুই ভাই করোনায় মারা গেলেন। গোটা এলাকা ও পরিবারটিতে এখন শোক বিরাজ করছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা