সারাদেশ

বিছানায় সাপের ছোবলে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় নিজ ঘরে ঘুমাতে যাওয়ার সময় সাপের কামড়ে মো. রাহুল রানা (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাহুল রানা আক্কাস আলীর ছেলে। রাহুল পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে রাহুল নামের সাপে কাটা একজন গুরুতর রোগী আসেন হাসপাতালে। ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রানা মৃত্যুবরণ করেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের মতো খাওয়ার পর নিজ ঘরে ঘুমাতে যান রাহুল। বালিশে মাথা দিতেই বালিশের পাশে থাকা বিষধর সাপ কামড় দিলে তাৎক্ষণিকভাবে তিনি পরিবারকে বিষয়টি জানান। পরিবারের লোকজন তাকে দ্রুত ওঝার কাছে নিয়ে যান। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলেন ওঝা।

এরপর তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে আনুমানিক ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাহুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মজিদ খান বলেন, রাহুলের ঘরের পাশেই ঝোড়-জঙ্গল, ডোবানালা ও বাঁশঝাড় রয়েছে। সেখান থেকে হয়তো সাপটি তাদের ঘরে ঢোকে এবং রাহুলকে কামড় দেয়। এতে তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের বাড়ির আশপাশে আরও সাপ রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা