সারাদেশ

দিনাজপুরে করোনায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে। এ সময় নতুন করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

সিভিল সার্জন জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২৬০ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৬১ শতাংশ।

তাদের মধ্যে জেলার সদর উপজেলায় ১২ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া ফুলবাড়িতে ৩ জন, পার্বতীপুরে ১৩, খানসামায় ৭, বোচাগঞ্জে ১৬, বীরগঞ্জে ৬ ও বিরলে ৭ জন আক্রান্ত হয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৬৬ জন। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯০৭ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ১০৭ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৯০ জন। এ সময় জেলার বীরগঞ্জ, খানসামা ও পার্বতীপুর উপজেলায় করোনায় একজন করে মারা গেছেন। উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৫৫ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬১ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ১৩ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ১৭ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা