সারাদেশ

বাবা-মাকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা ছেলের

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ঘরে বাজার না থাকায় ২০০ টাকা চাওয়ায় বাবা-মাকে কুপিয়ে জখম করেছে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের বকচরপাড়ার সোহেল নামে এক যুবক। বাবা-মাকে জখম করার পর সোহেল আত্মহত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন।

বুধবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সোহেলকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত বাবা-মাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রতিবেশীরা জানান, সোহেল মাদকাসক্ত। তিনি রাজমিস্ত্রীর কাজ করেন। বুধবার রাতে সোহেল বাড়ি ফিরলে তার মা বাজারের জন্য ২০০ টাকা চায় ছেলের কাছে। এতে ক্ষিপ্ত হয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করে সোহেল। একপর্যায়ে সোহেল কোদাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে এবং হাসুয়া দিয়ে বাবা-মা দুজনকেই জখম করে।

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। সোহেল ঘরের দরজা বন্ধ করে ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকেও উদ্ধার করা হয়।

সোহেলের মা শাবানা খাতুন জানায়, আমার দুই ছেলে, এক মেয়ে। সোহেল সবার ছোট। মাদকাসক্ত হওয়ায় সোহেলের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। বাজারের জন্য ছেলের কাছে ২০০ টাকা চেয়েছিলাম। টাকা তো দিলোই না বরং আমাকে আর আমার স্বামীকে কুপিয়ে জখম করেছে। আমরা তার অত্যাচারে অতিষ্ট।

সোহেলের বাবা আশরাফুল ইসলাম বলেন, সোহেল দীর্ঘদিন যাবত নেশা করে। আমরা নিষেধ করলে আমাদের ওপর অত্যাচার করে। আমরা আর সহ্য করতে পারছি না। এর আগে পুলিশ ধরে নিয়ে গেলে মায়ার টানে ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। এবার আমরা আর ছাড়াবো না। সামান্য টাকা চাওয়ায় আমাদের কুপিয়ে জখম করেছে। এরকম ছেলে থাকার চেয়ে না থাকা ভালো।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, এর আগে মাদক সেবনের জন্য সোহেল জেল খেটেছে। আত্মহত্যার চেষ্টা ও মাদক সেবনের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা