সারাদেশ

চা শ্রমিককে এক মিনিটেই দেয়া হলো দুই ডোজ টিকা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে রবি কালিন্দী (৫৪) নামে এক চা শ্রমিককে এক মিনিটের মাথায় করোনার দুই ডোজ টিকা দেয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রবি কালিন্দী উপজেলার পুটিজুরী ইউনিয়নের অন্তর্গত বৃন্দাবন চা বাগানের বাসিন্দা।

জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে যান রবি কালিন্দী। প্রথমে তার বাম হাতে একটি টিকা দেয়া হয়। টিকা নেয়ার পরও ওই চা শ্রমিক চেয়ারটিতে বসেছিলেন। এ সময় ওই টিকাদানকর্মী বিপরীত দিকে ঘুরে টিকাভর্তি আরেকটি সিরিঞ্জ তার ডান হাতে পুশ করেন। লাইনে দাঁড়ানো অন্যরা বিষয়টি অবগত করলে সঙ্গে সঙ্গে চা শ্রমিককে পর্যবেক্ষণে নেয়া হয়। হাসপাতালেই ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বিকেল সাড়ে ৫টার দিকে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ জানান, টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল। এ সময় অসাবধানতার কারণে এক মিনিটে দুই ডোজ টিকাদানের ঘটনা ঘটেছে। রবি কালিন্দীর শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর নেয়া হবে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা