সারাদেশ

পালিয়েও রক্ষা পেলেন না আসামি ওসমান গণি

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের বদরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে গিয়েও রক্ষা পেলেন না মাদক মামলার আসামি ওসমান গণি (৩৫)। হাসপাতাল থেকে কৌশলে পালানোর ২৮ ঘণ্টা পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৯ আগস্ট) বিকেলে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাতকড়া পরিহিত অবস্থায় ওসমান গণি পালিয়ে যান।

আসামি ওসমান গণি উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

জানা গেছে, শনিবার (৭ আগস্ট) রাতে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকা থেকে মাদকসহ ওসমান গণিকে আটক করা হয়। এরপর অসুস্থ হয়ে পড়েন তিনি। রোববার সকালে হাতকড়া পরা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেওয়া হয়। সেখানে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যান ওসমান। এ সময় সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে পালানোর ২৮ ঘণ্টা পর শেখেরহাট নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দায়িত্ব অবহেলার কারণে এসআই আবুল কালাম ও কনস্টেবল আলমগীর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই সঙ্গে পালানোর ঘটনায় সহযোগিতার অভিযোগ দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) শফিকুল হক ওরফে ভ্যাবলকে আটক করা হয়। ওই আসামির বিরুদ্ধে মাদক ও পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ায় দুটি পৃথক মামলা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা