সারাদেশ

গঙ্গা চুক্তি হয়েছে, তিস্তাও হবে 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘গঙ্গা চুক্তির মাধ্যমে পানির যে হিস্যা সেটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনা করেই তিস্তা চুক্তি করবেন। প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি করেছেন। তিস্তা চুক্তিও করবেন তিনি।’

সোমবার (৯ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, ‘ভারতে প্রবল বন্যা হলে তারা ফারাক্কার বাঁধের গেট খুলে দেয়। এটি আমাদের ভৌগলিকভাবেই দীর্ঘদিনের সমস্যা। এটি আমরা সমাধান করতে পেরেছি।’

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা