সারাদেশ

ঘরে জুয়ার আসর, ১০ জুয়াড়ি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ঢেলুপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- ওই মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল আজাদ (৬০), জয়েন উদ্দিনের ছেলে জনাব আলী (৫৫), আব্দুল লতিফের ছেলে জনাব আলী (৫০), কায়েম উদ্দিনের ছেলে আতিয়ার রহমান (৪৫), মকবুল হোসেনের ছেলে আবু রায়হান (৩২), নাজমুল হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫), রহম আলীর ছেলে মজনু মিয়া (৪০), আব্দুর সাত্তার হোসেনের ছেলে পল্লব মিয়া (৫০), আইজ উদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৫০), মশিউর রহমানের ছেলে সাধন মন্ডল (৩৫)।

জানা গেছে, গভীর রাতে বসতঘরে আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, এ ঘটনায় রাতেই তাদের নামে জুয়া আইনে মামলা করা হয়। সোমবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যেমে তাদের কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা