সারাদেশ

ম্যাজিস্ট্রেট আসায় জানালা দিয়ে পালালেন বর

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন করায় ঘটকসহ চারজনকে জরিমানা করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় এ জরিমানা করা হয়। কিন্তু প্রশাসন উপস্থিত হওয়ার আগেই বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। পালিয়ে যায় কনের মা-বাবা।

জানা গেছে, রোববার বিকেলে ইব্রাহিম হোসেনের সঙ্গে একই উপজেলার করমজা গ্রামের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান পুলিশসহ বিয়েবাড়িতে হাজির হন। এ সময় বর ইব্রাহিম হোসেন (২২) জানালা দিয়ে পালিয়ে গেছেন।

বর ইব্রাহিম হোসেন সাঁথিয়ার ফকিরপাড়া গ্রামের মো. ফজর প্রামাণিকের ছেলে। আর কনে একই উপজেলার করমজা গ্রামের মো. রিপন আলীর মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।

সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, ১৪ বছরের মেয়েকে বিয়ে দেওয়া ও সরকারি বিধি ভঙ্গ করে বর-কনেকে আশ্রয় দেওয়ার অভিযোগে ঘটক আব্দুল লতিফকে ৩ হাজার টাকা, কনের ফুফু মোছা. যুথী আক্তারকে ৫ হাজার টাকা ও প্রতিবেশী আব্দুল মতিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাঁথিয়া থানা পুলিশ সহযোগিতা করে। বাল্যবিয়ে বন্ধে এর আগেও উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করা হয়েছে। আগের চেয়ে বাল্যবিবাহ কমে এসেছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা