সারাদেশ

মসজিদে টিকটক ভিডিও তৈরি, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় টিকটক ও লাইকি ভিডিও তৈরি করায় ইয়াছিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) দিবাগত রাতে দেবীদ্বারের ভিংলাবাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

টিকটক ভিডিও নির্মাতা ইয়াছিন দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশে শনিবার মধ্যরাতে দেবীদ্বারে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত মডেল তরুণীসহ তার সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় শুটিং করে টিকটক ও লাইকিতে পোস্ট করলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা