সারাদেশ

কুড়িগ্রামে ৯ লাখ টাকার মাদক জব্দ

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৭৬ হাজার টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তিতে ৩৫ জামালপুর বিজিবি এই তথ্য নিশ্চিত করে।

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন জানান, উলিপুর উপজেলার সাহেবের আলগা, রৌমারী উপজেলার গয়টাপাড়া, মোল্লারচর, হিজলামারী ও রাজিবপুর উপজেলার বালিয়ামারী বিওপি এলাকা থেকে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

এ সময় ২ হাজার ছয়শ ২৪ ইয়াবা ট্যাবলেট, ৫৮ বোতল ভারতীয় মদ ও ৫শ গ্রাম গাজা জব্দ করা হয়। এসব মাদকের মূল্য ৮ লাখ ৭৬ হাজার টাকা। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান, পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা