সারাদেশ

দুই ডোজ টিকা নিয়েও চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে দুই ডোজ টিকা নেয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া রশীদ শাফি (৪৬) নামের ওই চিকিৎসকের মৃত্যু হয়। তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জাকিয়া রশীদ টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার বাসিন্দা। তিনি সেনাবাহিনীর মেডিকেল কোরের ব্রিগেডিয়ার মিজানুর রহমানের স্ত্রী।

ডা. শফিকুল ইসলাম সজীব জানান, প্রায় এক সপ্তাহ আগে জাকিয়া রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তিনি ঢাকার সিএমএইচে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় গত রোববার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি মারা যান।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা