সারাদেশ

কুমিল্লায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লা বুড়িচংয়ে গলাকাটা এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৯টায় উপজেলার নানুয়ার বাজারের দক্ষিণে ইন্দ্রবতী এলাকার একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) বিনোদ দস্তিদার।

পুলিশ সাংবাদিকদের জানায়, সকালে গোমতী নদীর বাঁধ সংলগ্ন ইন্দ্রবতী এলাকার বিলে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাত-পা বাঁধা ও গলাকাটা লাশটি উদ্ধার করা হয়।

এসআই বিনোদ দস্তিদার বলেন, এটি পরিকল্পিত হত্যকাণ্ড। হাত-পা বেঁধে রগ ও গলাকেটে মৃত্যু নিশ্চিতের পর বিলে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা