সারাদেশ

কুষ্টিয়ায় করোনায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে আরো ৬ জনের মৃত্যু।

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে রোববার এ হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।

হাসপাতাল সূত্র জানায়, ২০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২২৬ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৮০ জন এবং ৪৬ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪৩ দশমিক ৩০ শতাংশ। গতকাল এ হার ছিলো ৪২ দশমিক ৬৬ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৩৩ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৯৫ জন, দৌলতপুরের ৪৩ জন, কুমারখালীর ৪৩ জন, ভেড়ামারার ১৮ জন, মিরপুরের ২৯ জন এবং খোকসা উপজেলার পাঁচজন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৮৮ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৩ হাজার ৩৪ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ২৩৫ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫৭ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৯৭৫ জন।

এদিকে নতুন ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮২ জনে। নতুন ২৩৩ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১২৯ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্...

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা