সারাদেশ

রামেকে একদিনে ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর সাতজন, নাটোরের পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর দুইজন এবং পাবনার একজন।

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭জন। বাকি ১১ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। এছাড়া একজন করোনা নেগেটিভ হওয়ার পরও মারা গেছেন বলে মেডিক্যাল সূত্র জানিয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ৩৯২ জন।

এর আগের দিন রাজশাহীর দু’টি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩২৮টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়। এ হিসেবে জেলায় শনাক্ত হার ২৭ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৪৪ নমুনায় ১৭ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। নওগাঁর ১৮৩ নমুনায় ২৭ জনের পজিটিড আসে। শনাক্ত হার ১৪ দশমিক ৭৫ শতাংশ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা