ফিতা কেটে মাচাং উদ্বোধন করছেন যুবলীগ নেতা আনিসার রহমান
সারাদেশ
বঙ্গবন্ধুর নামে ‘মাচাং’

যুবলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়া সদরে বঙ্গবন্ধুর নামে ‘মাচাং’ উদ্বোধন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনিসার রহমান খলিল নামে এক যুবলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০২ আগস্ট) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। আনিসার রহমান খলিল বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জানা যায়, যুবলীগ নেতা খলিল আসন্ন ইউপি নির্বাচনে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে সদস্য পদে নির্বাচনে অংশ নেন। এজন্য তিনি এলাকায় নির্বাচনী কাজ করে বেড়াচ্ছেন। গ্রামের লোকজন নিয়ে আড্ডা দেয়ার জন্য তিনি আশোকোলা দক্ষিণপাড়ায় রাস্তার মোড়ে বাঁশের মাচাং তৈরি করেন। আর সেই মাচাং-এর নাম দেয়া হয় ‘বঙ্গবন্ধু মাচাং’।

রোববার (০১ আগস্ট) বিকেলে গোকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ‘বঙ্গবন্ধু মাচাং’-এর উদ্বোধন করেন। এদিকে সোমবার ‘বঙ্গবন্ধু মাচাং’ উদ্বোধনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে তাকে বহিষ্কার করা হয়।

জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন জানান, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় যুবলীগ নেতা আনিছার রহমান খলিলকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা