সারাদেশ

ওসি’র লুঙ্গি পরে অফিস!

নিজস্ব প্রতিনিধি,বরিশাল:গত প্রায় তিন সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ বরিশালের বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন । বিষফোঁড়া অপারেশন করার প্রয়োজন হওয়ায় শয্যাশায়ী ছিলেন তিনি।

ছুটি নিয়ে নিজ বাসায় শয্যাশায়ী থেকেও এলাকার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে তিনি ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদসহ অপর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। অসুস্থ শরীরে শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি অফিস করেন। বিষফোঁড়া অপারেশনের পরেও অসহ্য যন্ত্রণায় কাতর ওসি হেলাল উদ্দিন প্যান্ট পরতে না পেরে লুঙ্গি পরেই অফিস করেন।

নিষ্ঠাবান এ পুলিশ কর্মকর্তাকে লুঙ্গি পরে অফিস করতে দেখায় তার ওপর অর্পিত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সিনসিয়ারিটির চিত্র ফুটে ওঠে। কর্তব্য পালনে লুঙ্গি পরে ওসিকে অফিস করতে দেখে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, দূরদর্শি সম্পন্ন চৌকস ও মানবিক পুলিশ ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন বানারীপাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর থেকে এ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা