সারাদেশ

রাঙ্গামাটিতে অস্ত্র, গুলিসহ ৪ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ চার সন্ত্রাসীকে আটক করেছে সদর জোন সেনাবাহিনী।

শনিবার (৩১ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পার্বত্য অঞ্চলের বরকল উপজেলার দুর্গম ছোট কাট্টলী এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সুরেন চাকমা, অসিং চাকমা, অনিল চাকমা, সাইমন চাকমা। তারা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল এবং তারা ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য বলে জানা যায়। তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড অ্যামুনিশন, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা সংগ্রহের রশিদ বই, চারটি মোবাইল সেট, একটি হাত ঘড়ি, একটি ভুয়া আইডি কার্ড, রাষ্ট্র বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার, নগদ ৬৩ হাজার ৫৯২ টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, শনিবার (৩১ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পার্বত্য অঞ্চলের সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য বরকল উপজেলার দুর্গম ছোট কাট্টলী এলাকার গভীর জঙ্গলে অভিযান চালায় রাঙ্গামাটি রিজিয়নের সদর জোনের সেনা সদস্যরা। এ সময় অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরকল থানায় হস্তান্তর করা হবে।

এ বিষয়ে সদর জোনের অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে ইউপিডিএফ (মুল) দলের সন্ত্রাসীদের আটক করা হয়েছে। এটি পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই সকল সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে তিনি আশা করেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা