সারাদেশ

আওয়ামীলীগ নেতার বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ জুলাই) দুপুরে জেলা শহরের মুন্সেফপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৮মার্চ আল মামুন সরকারের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এরপর থেকেই আল মামুন সরকার ও তার পরিবরের সদস্যরা অন্যত্র থাকছেন। বর্তমানে বাড়িটির সংস্কার কাজ চলছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টায় হঠাৎ করে আল মামুন সরকারের বাড়ির পাহারাদার মিলন বাড়িতে ধোয়া উড়তে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক (ইন্সপেক্টর) মোনায়েম বিল্লাহ জানান, বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা