সারাদেশ

অক্সিজেন - অ্যাম্বুলেন্স দিলেন পুলিশ সুপার 

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় করোনা রোগীদের জন্য ১২টি অক্সিজেন সিলিন্ডার এবং দুটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

শনিবার (৩১ জুলাই) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ফ্রী অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের শুভ উদ্ভোদন করেন।

এ সময় গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহরী, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মো. আবু খায়ের, এএসপি প্রবেশনাল সোহেল রানা, গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, গাইবান্ধা পুলিশ লাইন্স মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ডা. রুবেল সহ পুলিশের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গাইবান্ধার সাত উপজেলায় কেউ যদি করোনায় সংক্রমিত হয় বা করোনা জটিলতায় ভোগেন তাহলে আমাদের দেওয়া হটলাইন (০১৩২০১৩৩২৯৯) নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সাথে সাথেই এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার এর মাধ্যমে সেবা দিয়ে যাবো।

সেই সাথে গাইবান্ধায় অনেকগুলো ভলান্টিয়ার অর্গানাইজেশন রয়েছে তারা একটু যোগাযোগ করলে তাদেরকে এ টিমে সংযোগ করবো। তাহলে আমাদের সার্ভিসগুলো দিতে সুবিধা হবে। যারা আমাদের কাছ থেকে নিয়ে তাদের মতো করে প্রদান ও সার্ভিস দিবে। যে সব করোনা রোগী আমাদের হটলাইনে কলের মাধ্যমে যোগাযোগ করবে তাদের বিষয়ে আমরা আমাদের টিমের অভিজ্ঞ ডাক্তাদের সাথে পরামর্শ নিয়ে তাদেরকে অক্সিজেন সেবার ব্যবস্থা করবো। যাতে তারা ঘরে বসে করোনা সংক্রমণ থেকে মুক্তি পান।

আমাদের সার্ভিস টিম রয়েছে কি হয়েছে তারা সরেজমিনে গিয়ে পুলিশের নিজস্ব অক্সিমিটার দিয়ে রোগীর পালসসহ বিভিন্ন সমস্যা চেক করবে। তখন আমরা রোগীর অবস্থা বিবেচনা করে ডাক্তারের পরামর্শ মোতাবেক সেবা প্রদান করবো।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা