সারাদেশ

ব্রিজের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল মোহাম্মদ আলী মুন্না (৩২) নামে এক যুবকের।

শনিবার(৩১ জুলাই) ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ধামইরহাট ঘুকসী ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার হাটনগর এলাকায় মৃত ইউনুস আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী মুন্না ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সে কারণে তার স্ত্রী-সন্তান শ্যালকের বাড়ি উপজেলার চকমহেশ গ্রামে মাঝে মাঝে থাকতেন। ঈদের ছুটি কাটিয়ে গত শুক্রবার নিজের স্ত্রী ও সন্তানের থেকে বিদায় নিতে মোহাম্মদ আলী শ্যালকের বাড়িতে বেড়াতে যান। পরদিন সকাল ১০টায় শ্যালকের মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি হাটনগরে যাবার পথে ওই ব্রিজের সঙ্গে ধাক্কা লাগিয়ে গুরুতর আহত হন।

নিহতের শ্যালক ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা