সারাদেশ

মৃত্যুর খবরে কবর খনন, অবশেষে কলাগাছ দাফন

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামে রিপন নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এমন খবরে পরিবারের লোকজন কবর খনন শেষ করেন। তবে কবর খনন শেষে জানতে পারেন, রিপন মারা যায়নি। ঢাকার একটি বেসসরকারী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পরে সেই কবরে কলাগাছের দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যুদুপুর গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে রিপন। তিনি পেশায় একজন ট্রাকচালক। গত ২৪ জুলাই করোনা আক্রান্ত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোজকজন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। সেখানে রিপনকে আইসিইউতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে খবর আসে রিপন মারা গেছে। দাফনের জন্য কবর খননসহ সব ধরনের প্রস্তুতি নিতে বলেন। পরদিন সকালে মরদেহ গ্রামে পৌঁছাবে। এ খবরে পরিবারে কান্নার রোল পড়ে। সেই সঙ্গে সকালে দাফনের জন্য বাড়ির পাশে খনন করা হয় কবর।

এদিকে শুক্রবার সকালে ঢাকা থেকে আবার জানানো হয় রিপন বেঁচে আছে। সে হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে। মৃত এবং বেঁচে থাকার এমন খবর নিয়ে যদুপুর গ্রামে চাঞ্চলের সৃষ্টি করেছে। পরে খনন করা কবরে কলাগাছ দিয়ে আক্ষরিক দাফন সম্পন্ন করেন গ্রামবাসী।

বেগমপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন বলেন, রিপন করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে আছেন। বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজন রিপনের মারা যাওয়ার খবর পেয়ে পরদিন সকালে কবর খননও করে। আবার সকালে জানতে পারে রিপন মারা যায়নি, বেঁচে আছে। সেই খনন করা কবরে কলাগাছ দিয়ে আক্ষরিক দাফন করা হয়।

তিনি আরও বলেন, মরদেহের জন্য কবর খননের পর মরদেহ না দিলে সেখানে অন্যকিছু দিয়ে দাফন করা হয় বলে শুনেছি। তবে আমার দেখা এটাই প্রথম।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্য...

সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী, ১৮ মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে...

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধ...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

চার জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্য...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

সিলেট টেস্টে বুধবার (২০ মে) জয়ের পর আইসিসি টেস্ট র...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

বিচার চাই না, বিচার করতে পারবেন না: রামিসার বাবা

আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না...

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি করছেন আফগান পিতারা

তালেবান শাসিত আফগানিস্তানে অর্থনৈতিক সংকট ও মানবিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা