সারাদেশ

শেরপুরে পলিথিনসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, শেরপুর : শেরপুরে নিষিদ্ধ ঘোষিত অবৈধ এক ট্রাক পলিথিন জব্দ করে‌ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ ঘটনায় জড়িত সন্দেহে ট্রাকচালক বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

শ‌নিবার (৩১ জুলাই) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকা থে‌কে প‌লি‌থিন জব্দ ও ড্রাইভার‌কে গ্রেফতার করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এনএসআই ও পুলিশ সূত্রে জানা যায়, পুরান ঢাকা থেকে ট্রাকবোঝাই করে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শেরপুরে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপু‌রে জেলা এনএসআই’র কর্মকর্তারা শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা এলাকায় অভিযান চালায়।

এ সময় ঢাকা মেট্রো-ট-২০-১৬১২ ট্রাক‌টি গ্রেফতার ক‌রা হয়। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান, ডিএম সাদিক আল শাফিনের নির্দেশে ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটিতে ১০ মেট্রিকটন পলিথিন পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ৩০ লাখ টাকা।

অভিযানকালে পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক পারভেজ আহম্মেদ, পরিদর্শক নয়ন কুমার রায়, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয়ফোর্স উপস্থিত ছিলেন।

শেরপুর সদর থানার অ‌ফিসার ইনচার্জ মুনসুর আহ‌ম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাম প্রকা‌শ না করার শ‌র্তে এনএসআই’র এক কর্মকর্তা ব‌লেন, আটক ট্রাকচালক বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদ কর‌লে তি‌নি জানান, জব্দকৃত পলিথিন পুরান ঢাকা থেকে শেরপুর শহরের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আলম ট্রেডার্সের নামে আনা হচ্ছিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা