সারাদেশ

ফরিদপুরে আরও মৃত্যু ১৩, শনাক্ত ৭১

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৩ জনের মৃত্যু । তাদের মধ্যে ৫ জন করোনায় ও ৭ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। আর করোনা নেগেটিভ আসার পরে মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫৪ জন। একই সময়ে ফরিদপুরে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৭১ জনের। শনাক্তের হার ৫৭ দশমিক ৭২।

রোববার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

শনাক্তে মৃত্যু হয়েছে, ফরিদপুর সদরের ইউনুস সিকদার (৬৫),নগরকান্দার হাবিবুর রহমান (৬৫), রাজবাড়ী সদরের খুরশিদা বানু (৭৫), সদরপুরের জমিরন বেগম (৫০), ও গোয়ালন্দের ইমারত (৬০)।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ফরিদপুরে নতুন করে যে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে আলফাডাঙ্গায় ২, ভাঙ্গায় ১১, বোয়ালমারীতে ২, সদরপুরে ৫, চরভদ্রাসন ৪, মধুখালীতে ৪ ও সদরে ৪৩ জন। ফরিদপুরে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৮২৯ জনের।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানায়, করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছে ২৭৪ জন। এর মধ্যে করোনা শনাক্ত ১৮৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩, সুস্থ হয়েছেন ৯১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৫৪ জন।

এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১৬ হাজার ৮২৯ জনের।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা