সারাদেশ

কেউ না আসায় সৎকার করলো পুলিশই 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির সৎকারে গ্রামবাসীর কেউ এগিয়ে আসেনি। পরে ফরিদপুরের পুলিশ ওই ব্যক্তির সৎকার করেছে।

শনিবার (২৪ জুলাই) দুপুরে দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাট শ্মশান ঘাটে মরদেহটি দাহ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, করোনা শনাক্ত হয়ে মৃত্যু হওয়া ওই ব্যক্তির নাম বিপ্লব কুমার সাহা (৫৫)। তিনি মাচ্চর ইউনিয়নের কোরপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন দোকানদার ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি ঢাকায় মারা যান। তার শেষ ইচ্ছে ছিল বাড়ির পাশের খোলা জায়গায় তাকে দাহ করা হোক।

ফরিদপুর সদরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রনি তরফদার জানান, বিপ্লবের দুই মেয়ে রয়েছে। তার কোনো ছেলে নেই। বিপ্লবের সৎকারের জন্য গ্রামের কেউ এগিয়ে আসেনি।

তারা এ উদ্যোগ নিতে চাইলে তাদের এ সংক্রান্ত সুরক্ষা সামগ্রী ছিল না। ফলে বাধ্য হয়ে তারা বিষয়টি ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে জানান।

ফরিদপুর পুলিশ লাইন্সের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, এ খবর শোনার পর পুলিশের একটি দল কোরপুর গ্রামে যায়। তবে মৃতের সর্বশেষ ইচ্ছে অনুযায়ী বাড়ির পাশে খোলা জায়গায় তার দাহ কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে মরদেহটি পাশের ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাট শ্মশান ঘাটে নিয়ে দাহ কাজ সম্পন্ন করা হয়।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দাহ কাজ শেষ হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা