সারাদেশ

‘চিন্তায় চিন্তাতেই মানুষটা শ্যাষ হয়ে গেল’

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বন্দরে সুনীল দাস (৫৭) নামের এক লন্ড্রি ব্যবসায়ী মারা গেছেন। মারা যাওয়ার পর তার লাশ মো. ইউসুফ মুসল্লি নামের স্থানীয় একজনের বাড়ির দরজায় সামনে রেখে আসেন স্বজনেরা।

তাঁদের দাবি, সুনীল দাস ইউসুফ মুসল্লির কাছ থেকে ১২ লাখ টাকায় তিন শতক জমি কিনে নেন। কিন্তু ইউসুফ মুসল্লি দীর্ঘ এক যুগেও ওই জমি বুঝিয়ে দেননি। সুনীল দাস জমি না পেয়ে তাঁর ১২ লাখ টাকা ফেরত চান। কিন্তু ইউসুফ মুসল্লি টাকা নিয়ে টালবাহানা করতে থাকেন। এ নিয়ে দুশ্চিন্তা করতে করতেই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।সুনীল দাস গতকাল শুক্রবার রাতে মারা যান।

শনিবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে তাঁর মরদেহ ইউসুফ মুসল্লির বাড়ির সামনে রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ইউসুফ মুসল্লির বাড়ির সামনে জড়ো হয়ে সুনীল দাসের আত্মীয়স্বজন আহাজারি করে পাওনা টাকার কথা বলছেন। আশপাশের শত শত মানুষ সেখানে ভিড় করেছেন। দুপুর পর্যন্ত মৃত সুনীল দাসের মরদেহ ইউসুফ মুসল্লির বাড়ির সামনেই পড়ে ছিল।

এ সময় মৃত সুনীল দাসের স্ত্রী মাধুরী দাস বলেন, ‘আমার স্বামী একজন লন্ড্রি ব্যবসায়ী। ইউসুফ মুসল্লি দীর্ঘ এক যুগেও আমাদের জমি বুঝিয়ে দেননি, টাকাও ফেরত দেননি। এ চিন্তায় চিন্তাতেই মানুষটা শ্যাষ হয়ে গেল।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ইউসুফ মুসল্লি এবং তাঁর পরিবারের লোকজনকে ঘরে পাওয়া যায়নি। তাঁরা ঘর ছেড়ে চলে গেছে বলে শুনেছি। সুনীল দাসের পরিবারকে মরদেহের সৎকার করার জন্য বলা হয়েছে। আর পাওনা টাকাও আদায় করে দেওয়া হবে বলে সুনীলের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে।’

মুঠোফোনে জানতে চাইলে ইউসুফ মুসল্লি বলেন, ‘এর আগে সুনীল দাসকে ৩০ হাজার টাকা ফেরত দিয়েছি। বাকি টাকাও ফেরত দেব। আর আমি পালিয়ে যাইনি। এক আত্মীয়ের বাড়িতে আছি।’

সুনীল দাসের ছোট ভাই পঙ্কজ দাস বলেন, চিকিৎসার জন্য অল্প কিছু টাকাও তাঁরা চেয়েছিলেন, তা-ও পাননি। যে কারণে টাকার অভাবে চিকিৎসাও করাতে পারেননি তাঁরা। ইউসুফ মুসল্লির কাছে পাওনা টাকার জন্য বহু দেনদরবার করা হয়েছে। এ নিয়ে স্থানীয়রা সালিস-মীমাংসাও করেছেন। কিন্তু ইউসুফ মুসল্লি টাকা ফেরত দেননি। এই টাকা নিয়ে দুশ্চিন্তা করতে করতে সুনীল দাস অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় গতকাল রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। টাকার শোকেই সুনীল দাস মারা গেছেন বলে দাবি করেন পঙ্কজসহ নিকটাত্মীয়রা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা