সারাদেশ
সাগরে ট্রলার ডুবি

১৫ ঘণ্টা পর ১৬ মাঝি উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: ভোলার সাগর মোহনার চর পিয়ালে ঝড়ের কবলে পড়ে ১৬ মাঝিসহ ট্রলার ডুবার ১৫ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা সবাই এখন শঙ্কামুক্ত বলে জানায় কোস্টগার্ড।

শনিবার (২৪ জুলাই) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

উদ্ধার কাজে অংশ নেয়া মনপুরা উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি নাছির মহাজন জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় ঝড়ের কবলে পড়ে সাগর মোহনার চর পিয়ালের দক্ষিণে আবু সায়েদ মাঝির একটি ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে ১৬ জন মাঝি ছিল। ঢেউয়ের আঘাতে ট্রলারটি ভেঙ্গে যায় এবং পাশের একটি ম্যানগ্রোভ বনের কেউড়া গাছের মধ্যে গিয়ে আটকে পড়ে। ট্রলারের জেলেরাও ওই বনের গাছে আশ্রয় নেয়। খবর পেয়ে কোস্টগার্ড ও জেলেদের ৪টি ফিসিংবোট গিয়ে আজ দুপুর ১২ টায় সবাইকে জীবিত উদ্ধার করেছে। এ সময় ক্ষতিগ্রস্থ ট্রলারটি আংশিক উদ্ধার করা হয়েছে।

আমিরুল হক জানান, কোস্টগার্ড মনপুরা ও চর মানিকার ২টি ইউনিট ও স্থানীয় জেলেদের ২টি ফিসিং বোট নিমজ্জিত ট্রলারের মাঝি-মাল্লাদের জীবিত উদ্ধার করেছে।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা