সারাদেশ

বরিশালে ১২ জনের মৃত্যু, শনাক্ত ১৫০

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়। একইসময়ে নতুন করে জেলার ১৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৯৬ শতাংশ।

শনিবার (২৪ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ও বরগুনায় একজনের মারা গেছেন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১১ জন মারা গেছেন। এদেরমধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়। এদিকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিল ৩০০ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত ১১২ জন।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তের হার ৫২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাশ জানান, বিভাগের ছয় জেলায় ৩৮৫টি নমুনা পরীক্ষায় ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৯৬ শতাংশ।

পটুয়াখালীতে ৭০ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৭১ শতাংশ। বরগুনায় সাতজনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।

ঝালকাঠীতে ১৩ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৪৬ শতাংশ। পিরোজপুরে ৪২ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ১০ শতাংশ।

বিভাগে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি বরিশাল জেলায়। এ জেলায় ১৬২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৬ দশমিক ৯১ শতাংশ। ভোলায় ৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৫ দশমিক পাঁচ শতাংশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জ...

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২০ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের...

ঢাকা মেডিকেলের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথর...

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে পালিয়েছে মার্কিন বাহিনী

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১...

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা