সারাদেশ

কক্সবাজারে ধসে পড়লো রেস্ট হাউজ 

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : হিমছড়িতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ ‘মাধবি’। বৈরী আবহাওয়ার কারণে সাগরে ঢেউয়ের আঘাতে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগথেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের বিভিন্ন অংশ আটকে আছে জিও ব্যাগে।

বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক জানায়, সাগর উত্তাল থাকায় ঢেউ আছড়ে পড়ছিল। ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজটি। তবে এ সময় কেউ সেখানে ছিল না। তাই কারো কোনো ক্ষতি হয়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা