ফেরি পারাপারে বিধিনিষেধের বালাই নেই - ফাইল ছবি
সারাদেশ

বিধিনিষেধ উপেক্ষা করে ফেরি পারাপার

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: কঠোর লকডাউন শুরুর ২য় দিনে বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। তবে যাত্রী ও যানবাহনের চাপ কমেছে অনেকটা।

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে অল্প সংখ্যক যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা যায় ফেরিগুলোতে। তবে পূর্বের চেয়ে আজ যাত্রী ও যানবাহনের চাপ অনেকটাই কম। বাংলাবাজার থেকে অনেক সংখ্যক যাত্রী ও যানবাহন ঢাকা আসছে ফেরিতে করে।

নৌরুটে লঞ্চ বন্ধ থাকলেও লকডাউন বাস্তবায়নে ঘাট অভিমুখে ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের নজরদারি, চেকপোস্ট লক্ষ্য করা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিক চেকপোস্ট থাকায় যানবাহন প্রায় শূন্য হয়ে রয়েছে তবে কিছু অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা গেছে।

বিআইডাব্লিউটিএ শিমুলিয়া লঞ্চঘাটের কর্মকর্তা সোলেমান জানান, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচলের পর বন্ধ করা হয়েছে। লকডাউনের নিয়ম অনুযায়ী আজও লঞ্চ চলেনি, লঞ্চঘাটে যাত্রীও নেই। ঘাটে যেসব যাত্রীরা আসছে তারা ফেরিতে পার হচ্ছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সুমণ দেব জানান, মুন্সীগঞ্জে একাধিক চেকপোস্ট রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং শিমুলিয়া ঘাট এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা