সারাদেশ

রংপুরে করোনায় মৃত্যু ১০, শনাক্ত ২০২

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে করোনায় আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা সংক্রমিত আরও ২০২ জনকে শনাক্ত করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের চার জন, ঠাকুরগাঁওয়ের তিন জন, রংপুরের দুই জন এবং পঞ্চগড়ের একজন রয়েছেন।

তিনি জানান, এ সময়ে বিভাগে ৫২৬ জনের নমুনা পরীক্ষা করে ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ৪৯ জন, পঞ্চগড়ের ২২ জন, ঠাকুরগাঁওয়ের ১৮ জন, রংপুরের ৪৭ জন, নীলফামারীর ৩৬ জন, গাইবান্ধার ১৪ জন এবং কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৮ জন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৩৮ দশমিক ৪০ শতাংশ।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, নতুন মারা যাওয়া ১০ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৭ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৫২ জন, রংপুরের ১৬৮ জন, ঠাকুরগাঁওয়ের ১৫৪ জন, নীলফামারীর ৫৯ জন, লালমনিরহাটের ৪৭ জন, পঞ্চগড়ের ৪৭ জন, কুড়িগ্রামের ৪২ জন ও গাইবান্ধার ৩৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৮ জন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ৮২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুর জেলায় ১১ হাজার ৬৫৯ জন, কুড়িগ্রামের ২ হাজার ৮৪৮ জন, রংপুরের ৮ হাজার ৫৪০ জন, ঠাকুরগাঁওয়ের ৫ হাজার ৩৩৫ জন, গাইবান্ধার ৩ হাজার ২৮১ জন, নীলফামারীর ২ হাজার ৯৭৯ জন, লালমনিরহাটের ২ হাজার ৩৯ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ১৩৯ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৯৭ হাজার ৮২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। এছাড়া ভারতীয় সীমান্ত ঘেঁষা জেলাগুলোত বেড়েছে শনাক্ত ও মৃত্যু।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক করোনার সংক্রমণ প্রতিরোধে সবার উদ্দেশ্যে করে বলেন , বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

মক্কা-মদিনা ইস্যুতে ছাড় নয়, সৌদিকে সহযোগিতায় প্রস্তুত ঢাকা

মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ: সন্দেহভাজন তিনজন আটক

রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামন...

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিকলে বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন

লক্ষ্মীপুরের রামগতিতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের...

ওষুধেই গজাবে নতুন দাঁত!

একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দ...

সুগন্ধা নদীর ভাঙনে দিশাহারা বাবুগঞ্জের মানুষ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সুগন্ধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা