সারাদেশ

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১১জন ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতালে তারা মারা যায়।

শুক্রবার (২৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম ।

পরিসংখ্যান কর্মকর্তা বলেন, ‘করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ২৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্তের ১৭৯ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৬ জন।’

মো. মেজবাউল আলম আরও বলেন, ‘কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭৭ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২০ ভাগ। শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ২৩ জন, ভেড়ামারায় তিনজন, মিরপুরে ৮ জন, কুমারখালীতে ২০ জন, দৌলতপুরে দুইজন ও খোকসা উপজেলায় একজন।

উল্লেখ , এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১২ হাজার ৮৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৬৮৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৭১ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

অক্ষয়ের সঙ্গে জুটিতে আসছেন টলিউড কুইন রুক্মিণী!

বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন টলি...

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা