সারাদেশ

দিনাজপুরে মৃত্যুর সংখ্যা বেড়ে ২২৩

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। এ সময় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৩ জনে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।শনাক্তের হার ৪৩.৩৬ শতাংশ।

শুক্রবার (২৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সবমিলিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৫৯ জন। এ সময় করোনায় জেলার বিরল, খানসামা ও নবাবগঞ্জ উপজেলায় একজন করে মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৩ জনে।

সিভিল সার্জন সূত্রে আরও জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন ভর্তি আছেন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯৫ জন।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ২৮ জন করোনা রোগী। উপসর্গ নিয়ে সেখানে ভর্তি আছেন ১৫ জন। জেলার ১৩টি উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে ২২ জন করোনা রোগী ভর্তি আছেন, উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৮ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা