সারাদেশ

মহাসড়‌কে চলছে যাত্রীবাহী বাস

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ক‌ঠোর লকডাউনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে চল‌ছে যাত্রীবা‌হী বাস। ত‌বে বা‌সের সংখ‌্যা স্বাভা‌বিক দি‌নের চে‌য়ে কম চলাচল কর‌ছে‌।

শুক্রবার (২৩ জুলাই) সকাল থে‌কেই যাত্রীবা‌হী বাস চলাচল কর‌তে দেখা গে‌ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বি‌ভিন্ন স্থা‌নে ঢাকামুখী যাত্রীবাস চলাচল কর‌ছে। ত‌বে মহাসড়‌কে মালবাহী ট্রাক ও কিছুসংখ‌্যক বাস ছাড়া তেমন কোনো প‌রিবহন মহাসড়‌কে চলাচল কর‌ছে না।

সরকার ২৩ জুলাই সকাল ৬টা থে‌কে ৫ আগস্ট পর্যন্ত সব ধর‌নের যানবাহন চলাচ‌লে বি‌ধি‌নি‌ষেধ আরোপ ক‌রে প্রজ্ঞাপন জা‌রি করে। কিন্তু নি‌ষেধাজ্ঞা অমান‌্য ক‌রে যাত্রী নি‌য়ে বাসগু‌লো মহাসড়‌কে চলাচল কর‌ছে। এ দিকে ঈদের প‌রের‌ দিন যাত্রী আন‌তে ঢাকা থে‌কে খা‌লি বাস নি‌য়ে শত শত বাস উত্তর ও প‌শ্চিমাঞ্চ‌লে গি‌য়েছিল।

বাসচালকরা বলেন, উত্তরাঞ্চ‌লের বি‌ভিন্ন জায়গায় খালি বাস নি‌য়ে যাত্রী আন‌তে গি‌য়ে‌ছিলাম। শুক্রবার সকা‌লে যাত্রী পে‌য়েই রওনা হ‌য়ে‌ছি ঢাকামুখী। ত‌বে মহাসড়‌কের কোথাও পু‌লি‌শি বাধার মু‌খে পড়‌তে হয়‌নি।

এ‌ বিষ‌য়ে বঙ্গবন্ধু সেতু‌তে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা মহাসড়‌কে বাস চলাচল নি‌য়ে কোনো মন্তব‌্য কর‌তে রা‌জি হয়নি। তবে তারা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের অনুম‌তি ছাড়া কোনো বক্তব‌্য দেওয়া সম্ভব নয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌ফিকু্ল ইসলাম ও মহাসড়‌কের এলেঙ্গা হাইও‌য়ে পু‌লি‌শের ইনচার্জ ইয়া‌সির আরাফা‌তের কথা বলতে চাইলে মোবাই‌লে যোগা‌যোগ করা হ‌লে তারা দুজন ফোন ধরেন‌নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা