সারাদেশ

মমেক হাসপাতালে আরও ২০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আবদুল মতিন (৩২), আবুল হোসেন (৫৮), নেত্রকোনা সদর উপজেলার সিদ্দিকুর রহমান (৬৫), আব্দুল খালেক (৬৫), শেরপুর সদরের মোছা. রোজি (৩৫), শেরপুরের নকলার আব্দুর রহিম (৭৩), শ্রীবরদির ফজলুল হক (৬৫), গাজীপুর সদর উপজেলার সুবর্না (২০) ও টাঙ্গাইল সদর উপজেলার নাসিরুদ্দিন (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার নুরজাহান (৬০), মোবারক আলী খান (৩৭), সোহরাব হোসেন (৬০), ফজলুর রহমান (৫৮), ঈশ্বরগঞ্জের জালালুদ্দিন (৫০), নেত্রকোনার বারহাট্টার অমল বিশ্বাস (৭৫), টাঙ্গাইল সদর উপজেলার আনোয়ার (৪০), ধনবাড়ির রহিমা (৭০, আনোয়ার হোসেন (৬৫), মিনারা (৬০), গাজীপুর শ্রীপুরের সিরাজুল ইসলাম (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে ৩৭৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মেহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৫৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৪ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৭৯ শতাংশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা