সারাদেশ

গাইবান্ধায় আবারও সক্রিয় অজ্ঞান পার্টি

নিজস্ব প্রতিবেদক,গাইবান্ধা: গাইবান্ধায় টিউবওয়েলের পানি পান করে কয়েকটি গ্রামের পুরুষ, গর্ভবতী নারী ও শিশুসহ এ পর্যন্ত শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পরেছেন। অজ্ঞান পার্টির খপ্পরে পরে হারিয়েছেন ঘরে থাকা মূল্যবান অর্থ সম্পদও। গত চার মাসে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রতবাজার, কুমারপাড়া, কুপতলা ও কিশামত মালিবাড়ি ইউনিয়নের বড়ুয়ারটারিসহ কয়েকটি গ্রামে এ ঘটনাগুলো ঘটে।

এইদিকে খোলাহাটি ইউনিয়নের কুমার পাড়ায় এনায়েত মিয়ার বাড়িতে টিউবওয়েল এর পানিতে চেতনানাশক মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে গরু বিক্রির ৪ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পরিবারের লোকজন অজ্ঞান অবস্থায় রয়েছে। আর দীর্ঘদিন ধরে চলা এমন ঘটনায় এলাকায় ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে।

কিন্তু কখন, কিভাবে টিউবওয়েল এর পানিতে চেতনানাশক ব্যবহার করছে দুর্বৃত্তরা তা স্পষ্ট করে জানাতে পারেনি স্থানীয়রা। তবে স্থানীয়দের অভিযোগ, চুরির উদ্দেশ্যেই এমন কাজ করছে চোরের দল। তারা আরও জানান, এই এলাকায় কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার নেপথ্যে জেলার অজ্ঞান পার্টির হাত রয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। পর পর এ ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত জেলার সাধারণ মানুষ।

ভুক্তভোগীরা জানান, রাতের খাবার পর টিউবওয়েল এর পানি পান করেন তারা। এরপর থেকেই তারা অসুস্থতা বোধ করতে থাকেন এবং সময় বাড়ার সাথে সাথে মাথা ব্যথা ও পরে বমি হতে থাকে। এরপর একে একে সবাই অজ্ঞান হয়ে যায়। আর সেই সুযোগে চোরেরা ঘরে ঢুকে ট্রাংক, আলমারি ভেঙে টাকাপয়সা, সোনার গহনা চুরি করে নিয়ে যায়। তাদের ধারণা, দিনের বেলায় অথবা রাতের আঁধারে টিউবওয়েল এর পানিতে চেতনানাশক ঔষধ মিশিয়ে অজ্ঞান পার্টির সদস্যরা অভিনব কায়দায় এই চুরি সংগঠিত করছে।

সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদ সদস্য মিন্টু মিয়া জানান, এ ধরনের ঘটনা এর আগেও কয়েক গ্রামে ঘটেছে। প্রশাসন এই অজ্ঞান পার্টির সঠিক তথ্য সংগ্রহ করতে পারলে এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিলে অজ্ঞান পার্টির তৎপরতা অনেকটাই কমে যেতো। বর্তমানে এই অজ্ঞান পার্টির ভয়ে অনেকেই টিউবওয়েল এর পানি পান করা বন্ধ করে দিয়েছেন এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান বলেন,অজ্ঞান পার্টির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অজ্ঞান পার্টির সদস্যদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ইশরাক

চব্বিশের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পর...

প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে...

রাষ্ট্রপতি নির্বাচন হবে যেভাবে

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগ...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত হলেন

সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা