সারাদেশ

লক্ষ্মীপুরে চালককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ভাড়ার জন্য ডেকে নিয়ে অটোরিকশা চালক মো. লিটন (৪৫) কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে আরমান হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। এর আগে রোববার (১৮ জুলাই) রাতে লক্ষ্মীপুর-কালিবাজার সড়কের সদর উপজেলার বাসু বাজার এলাকায় তাকে কোপানো হয়।
এ ঘটনায় সোমবার (১৯ জুলাই) দুপুরে আহত লিটনের ছোট ভাই মো. রিক্সন লক্ষ্মীপুরে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত লিটন লক্ষ্মীপুর পৌরসভার শিল্পী কলোনি এলাকার মৃত সফিকের ছেলে। তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার বাঞ্চানগর এলাকার রায়হানের কাছ থেকে দৈনিক জমা হিসেবে অটোরিকশা ভাড়ায় চালান লিটন। সম্প্রতি লিটনকে বাদ দিয়ে অন্য চালক দেয়ার জন্য বাঞ্চানগর এলাকার মৃত শাহজাহানের ছেলে আরমান অটোমালিক রায়হানকে চাপ দেন। রায়হান সম্মত না হওয়ায় আরমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে রোববার রাত ৯টার দিকে আরমান কৌশলে ভাড়া নেয়ার নাম করে অটোরিকশাসহ লিটনকে বাসু বাজার এলাকায় নিয়ে যায়।

এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে লিটনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।

লিটনের ছোট ভাই মো. রিক্সন বলেন, ‘হত্যার উদ্দেশ্যে আরমান পরিকল্পিতভাবে আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়েছে। আমরা এ হামলার বিচার চাই।’

এ বিষয়ে লক্ষ্মীপুরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরমানের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পুলিশ তৎপর। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা