সারাদেশ

বাংলাবাজার ফেরীঘাটে যাত্রীদের চাপ বেড়েছে

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : ঈদ উপলক্ষে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। এদিকে ঢাকাগামী পণ্যবাহী পরিবহনের চাপও বেশ বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকাল থেকেই ফেরিতে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়ি পার হতে দেখা গেছে।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে নৌরুটে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে লকডাউন শিথিলের ঘোষণা আসার পর ঘাটে যাত্রীদের উপস্থিতি বেড়ে গেছে। এছাড়া বাংলাবাজার ঘাটে পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের পাশাপাশি জরুরি কাজে ঢাকাগামী যানবাহনও রয়েছে।

বুধবার সকাল থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে। ফেরিঘাটে ঘরমুখো যাত্রী ও ঢাকাগামী যাত্রীদেরও ভিড় রয়েছে। বাংলাবাজার ঘাট থেকে ফেরিতে পণ্যবাহী পরিবহনসহ অন্যান্য যানবাহন পার করা হচ্ছে। ঘাট এলাকায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য অপেক্ষা করছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ঘাটে কোনো যানজট ও ভোগান্তি নেই বলে ঘাট সূত্রে জানা গেছে। শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে ফেরি নোঙর করার পর পরই যানবাহন লোড করে ঘাট ছেড়ে যাচ্ছে ফেরিগুলো।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ১১টি ফেরি চলছে। পদ্মায় স্রোতের বেগ বেড়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় কোনো ভোগান্তি এবং যানজট নেই।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের রাজকীয় বিয়ে

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্র...

রাজধানী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

প্রচণ্ড তাপদাহে জ্বলছে সারাদেশ। এরমধ্যেই আশার বাণী শো...

আইনি জটে বন্দরে আটকে ৩০৪ গাড়ি, আমদানি সংকটে

আইনি জটিলতার কারণে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে প্রায় শত কোটি টাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা