সারাদেশ

কুড়িগ্রামে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রাম সদর উপজেলায় জাহিদ হাসান (১৮) নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার।

বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচদা গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত কাজল খান কাশেম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত জাহিদ হাসান ভোগডাঙ্গা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য অলিনা বেগমের ছেলে। হামলায় অলিনা বেগমও আহত হয়েছেন। আটক কাশেম একই গ্রামের সাইফুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার (১৩ জুন) সকাল ৭টার দিকে স্থানীয় ইউপি সদস্য অলিনা বেগমের বাড়িতে এলাকার এক নারী ও তার মেয়ে ত্রাণ চাইতে আসেন। এরপর অলিনা বেগমের বাড়ির সামনে প্রতিবেশী কাশেমের বাড়ি সংলগ্ন রাস্তার ওপর ত্রাণ নিতে আসা নারী ও তার মেয়ের সঙ্গে অলিনা বেগমের কথা কাটাকাটি হয়। আগে থেকে কাশেমের সঙ্গে রাস্তা নিয়ে দ্বন্দ্ব ছিল অলিনার। তাদের কথা-কাটাকাটি শুনে প্রতিবেশী কাশেম বাড়ি থেকে মনে করেন অলিনা রাস্তার দ্বন্দ্বের জের ধরে তাকে ও তার পরিবাররের লোকজনকে গালি দিচ্ছেন।

এরপর কাশেম বাড়ি থেকে একটি গাছের ডাল নিয়ে এসে অলিনা বেগমের ওপর অতর্কিত হামলা করেন। এতে তিনি গুরুতর জখম হন। তাকে রক্ষার জন্য তার প্রতিবন্ধী ছেলে জাহিদ হাসান ঘটনাস্থলে উপস্থিত হলে কাশেম তার হাতে থাকা গাছের ডাল দিয়ে জাহিদ হাসানের মাথা, বুক ও পিঠে আঘাত করেন। এতে জাহিদের মাথার টিউমার ফেটে যায়। স্থানীয় লোকজন ছলিমা ও তার ছেলে জাহিদকে কুড়িগ্রাম সদর হাসপাতালের নিয়ে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে জাহিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত ইউপি সদস্য অলিনা বেগম কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুডিগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, মূল অভিযুক্ত কাশেমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা