সারাদেশ

সুন্দরগঞ্জে ১০কেজি চাল পাবে ৪২ হাজার পরিবার 

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪২হাজার ৩৩০টি পরিবার কোরবানির ঈদ ও করোনাকালিন সময়ের জন্য ভিজিএফ ও জিআর এর ১০ কেজি করে চাল পাবেন।

এর মধ্যে ১৫টি ইউনিয়নে ২৮ হাজার ৮৯৯টি পরিবারকে ভিজিএফ এবং ৯ হাজার ১৫০টি পরিবারকে জিআর এর বিপরীতে ১০কেজি করে চাল বিতরণ করা হবে। এছাড়া পৌরসভার ৩ হাজার ৮১টি পরিবারকে ভিজিএফ এবং ১ হাজার ২০০ জন পরিবারের মাঝে জিআর এর ১০মেট্রিকটন চাল ও ১ লাখ টাকা বিতরণ করা হবে। গতকাল বুধবার বেলকা ইউনিয়নে ভিজিএফ ও জিআর এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার ও উপ- সহকারি কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, ইউপি সচিব আলতাব হোসেন প্রমুখ।

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল জানান, বুধবার হতে চাল বিতরণ শুরু হয়েছে, কোরবানির ঈদের আগেই ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভিজিএফ ও জিআর এর চাল বিতরণ সম্পন্ন করা হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা