সারাদেশ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা বিক্রির সময় ৩২৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ ঘটনায় বুধবার (১৪ জুলাই) বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের আক্কাচ মোল্যার ছেলে মো. হাসিব হোসেন (৩৫) মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাতৈর ইউনিয়নের কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। বিষয়টি স্থানীয় জনতা টের পেয়ে হাসিবকে আটক করে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি করে ৩২৪ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে বোয়ালমারী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। হাসিব একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক সারোয়ার হোসেন বাদি হয়ে বুধবার সকালে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তাকে বুধবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, হাসিবকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। হাসিবের বিরুদ্ধে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা