সারাদেশ

আশুগঞ্জে সড়ক দ্রুত নির্মাণ দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ খাদ্য গুদাম (এলএসডির) চলাচলের জন্য রেলগেইট থেকে এলএসডি সংযোগ কাঁচা রাস্তাটি দ্রুত নির্মাণ করার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে খাদ্যগুদাম সড়কে চাতাল কল মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলার মিল মালিক ও প্রান্তিক কৃষক ও শ্রমিকরা।

এসময় বক্তরা বলেন ১৯৫৮-৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলএসডি নির্মিত হয়। পরিত্যক্ত রেল লাইনের উপরের কাঁচা মাটির রাস্তাটি বিগত ৫০ বছর যাবৎ আশুগঞ্জ এলএসডির খাদ্য শস্য লোড, আনলোড ও পরিবহনের কাজসহ স্থানীয়রা চলাচলের জন্য ব্যবহার করছেন। কাঁচা রাস্তাটি যানচলাচলের একেবারেই অনুপযোগি। সামান্য বৃষ্টি হলে লোড-আন লোডের জন্য ট্রাকসহ জনসাধাধান চলাচল করতে পারে না। আমরা মিল মালিকরা ও স্থানীয় জনপ্রতিনিধিরা দীর্ঘদিনের অনুরোধে ‘সারাদেশে পুরাতন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির মেরামত নতুন অবকাঠামো প্রকল্পে’ অধীনে ২০১৯-২০ অর্থ বছরে আশুগঞ্জ এলএসডির কাঁচা রাস্তাটি বিটুমিনাস কার্পেটিং জন্য কার্যাদেশ প্রদান করেন খাদ্য বিভাগ। কাজ শুরু হওয়ার রেলওয়ে একটি চক্র নির্মাণ কাজ বন্ধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যা খুবই দুঃখ জনক। দ্রুত রাস্তাটি কাজ শেষ করা। পাশাপাশি সকল ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। নতুবা লকডাউন শেষ হলে কঠোর কর্মসূচি হুমকি প্রদান করে মিল মালিক, প্রান্তিক কৃষক ও শ্রমিকরা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, এই রাস্তাটি খুবই গুরত্বর্পূণ। সড়কটি সংস্কার ও মেরামত করার জন্য দীর্ঘদিন যাবৎ মিল মালিক ও স্থানীয় প্রতিনিধিসহ জনসাধারণ দাবি জানিয়ে আসছিল। তাদের দাবির প্রেক্ষিতে খাদ্য বিভাগ এই কাঁচা রাস্তাটি বিটুমিনাস কার্পেটিং করার কার্যদেশ প্রদান করেছেন। রেলওয়ে কেন বিরোধিতা করছে বুঝতে পারছি না। আমরা পুরো বিষয়টি আমাদের কৃর্তপক্ষ চিঠি দিয়ে জানিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা চাতাল কল মালিক সমিতি সভাপতি বাবুল আহম্মেদ, সাধারণ সম্পাদক স্বপন ভূঁইয়া, আশুগঞ্জ উপজেলা চাতাল কল মালিক সমিতি সহ-সভাপতি দারুল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল সিকদার প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা