সারাদেশ

ভ্যান- রিকশা বিতরণ করলেন বীর বাহাদুর উশৈসিং

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন ও করোনার কারণে অসহায় ও কর্মহীন হয়ে পড়া ৩৫ ব্যক্তিকে ১টি করে ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি ও রিকশা বিতরণ করেছেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মঙ্গলবার (১৩ জুলাই) পার্বত্য মন্ত্রীর বান্দরবান জেলা কার্যালয়ে ১৫ জনকে ভ্যান-ঠেলাগাড়ি ও ২০ জনকে রিকশা বিতরণ করা হয়।

বীর বাহাদুর উশৈসিং বলেন, করোনার এই দুঃসময়ে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকেই অসহায় হয়ে ঘরে বসে জীবন যাপন করছেন। তাদের বেকারত্ব দূরীকরণ এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ৩৫ জনকে ভ্যান, ঠেলাগাড়ি ও রিকশা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যাদের ভাগ্যোন্নয়নে এই ভ্যান, ঠেলাগাড়ি ও রিকশা প্রদান করা হয়েছে, তারা যদি এই সম্পদকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেন, তবে তাদের আরও সহায়তা করা হবে বলে জানান তিনি।

এ সময় পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মার্মা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা