সারাদেশ

কুমিল্লায় ট্রাকের ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন আর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বাকি দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত বাচ্চুমিয়ার ছেলে আবুল কালাম (৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) এবং ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃদুল কান্তি সরকার বলেন, সকালে মুরাদনগরগামী অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলে একজন মারা যান। গুরুতর আহত দুইজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেয়ার পথে দুপুরে দুইজন মারা যান।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা