সারাদেশ

হবিগঞ্জের জেলা প্রশাসক করোনাভাইরাসে আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। দেশে এই প্রথম কোনও জেলা প্রশাসক করোনায় আক্রান্ত হলেন।

৪ মে সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, সোমবার প্রাপ্ত রিপোর্টে জেলা প্রশাসকের করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে আক্রান্ত হওয়ার বিষয়ে আরও নিশ্চিত হতে তার নমুনা আবারও সংগ্রহ করা হয়েছে।

এ নিয়ে জেলা প্রশাসকসহ হবিগঞ্জ জেলা প্রশাসনের মোট পাঁচজন কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

এর আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি)। তারা সকলেই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হবিগঞ্জ জেলায় মোট করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৪ জনে।

এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ৮ জন। বাকিরা নানা শ্রেণি-পেশার মানুষ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা