সারাদেশ

রংপুরে থানা লকডাউন

রংপুর প্রতিনিধি:

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় থানা লকডাউন করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে রংপুরের সিভিল সার্জেন ডা. হিরম্ব কুমার জানান,গত ২ মে ওসির নমুনা সংগ্রহ করা হয়। ৩ মে তার রিপোর্টে পজিটিভ আসে। এ কারণে লকডাউন করা হয়েছে কোতোয়ালি থানা।

তিনি আরও জানান ওই ভবন থেকে সব পুলিশ সদস্যদের সরিয়ে আনা হয়েছে। এছাড়া থানার পাশে ভিকটিম সাপোর্ট সেন্টারে থানার কার্যক্রম চালাচ্ছে বলে জানান সিভিল সার্জেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন জানান, ওসির সংস্পর্শে আসায় ৬ পুলিশ কর্মকর্তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আর থানায় কর্মরত সব এসআই, এএসআই ও পুলিশ কনস্টেবলদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আজ সকালে ১০ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা