সারাদেশ

ঈদ সামনে রেখে শর্ত সাপেক্ষে খুললো নরসিংদীর বাবুরহাট

নরসিংদী প্রতিনিধি:

বিশ্ব করোনা পরিস্থিতিতে মহামারি প্রতিরোধের জন্য সারাদেশে ছুটি বলবৎ রয়েছে। এর মধ্যে সামনে আসছে ঈদ।

ঈদকে সামনে রেখে লকডাউনের মধ্যেও শর্ত সাপেক্ষে খুলে দেয়া হলো দেশীয় কাপড়ের সবচেয়ে বড় বাজার নরসিংদীর বাবুরহাট।

৩ মে রবিবার নরসিংদীর কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন শর্ত সাপেক্ষে বাজার খোলা রাখার অনুমতি দেন।

ঈদের মৌসুমে প্রতিদিন এ হাটে প্রায় হাজার কোটি টাকার লেনদেন হয়ে থাকে বলে জানান ব্যবসায়ীরা। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিলমান্দী ইউনিয়নে অবস্থিত বাবুরহাট মূলত পাইকারি কাপড়ের বাজার। এ বাজার থেকে সারা দেশেই গামছা, লুঙ্গী, থান কাপড় যায়। দেশের বাইরে রফতানিও করা হয়।

এই বাজারকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছে শত শত কাপড় ব্যবসায়ী ও হাজার হাজার শ্রমিক।

এবার বাজার বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিকরা হয়ে পড়েছেন বেকার। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নিয়ে সংকটে পড়ার কথা জানাচ্ছিলেন। এর পরিপ্রেক্ষিতে তাদের আবেদনে বাজারটি শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দেয়া হলো।

জেলা প্রশাসক বলেন, শর্ত সাপেক্ষে খুলে দেয়া হয়েছে। শর্ত ভঙ্গ করলে সরকারি নির্দেশনা মোতাবেক বাবুরহাট বাজার পুনরায় বন্ধ করে দেয়া হবে।

শর্তগুলোর মধ্যে রয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও অনলাইনের মাধ্যমে বেচাকেনা করতে পারবেন ব্যবসায়ীরা। তিনজনের বেশি ক্রেতা-বিক্রেতা কোনো দোকানে থাকতে পারবে না। শর্ত মানা হচ্ছে কি না, তার তদারকিতে একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে সেনাসদস্য ও পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা