সারাদেশ

প্রথমবারের মতো রোহিঙ্গাদের পাঠানো হলো ভাসানচরে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে প্রবেশের সময়ে ছোট একটি রোহিঙ্গা দল ধরা পড়লে তাদেরকে ভাসানচরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২ মে) রাতে ওই রোহিঙ্গা দল বাংলাদেশে প্রবেশ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার থেকে জানা যায়, ‘কোস্ট গার্ডের সহায়তায় তাদের ভাসানচরে পাঠানো হয়েছে।’ এরফলে প্রথমবারের মতো কোনও রোহিঙ্গা দলকে ভাসানচরে পাঠানো হলো।

ভাসানচরে কতজনকে পাঠানো হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘রাতে ৩০ জনের মতো ধরা পড়েছে এবং পরবর্তীতে আরও কয়েকজনকে ধরা হয়।’

ভাসানচরে রোহিঙ্গাদের দেখাশোনার দায়িত্ব বাংলাদেশের জানিয়ে তিনি বলেন, ‘সেখানে জাতিসংঘ কাজ করছে না।’

উল্লেখ্য, গত মাসে একটি রোহিঙ্গা দল মালয়েশিয়া যেতে চায়, তবে তারা ব্যর্থ হয়ে ফিরে আসে এবং পরবর্তীতে বাংলাদেশ ৩৯২ জনকে আশ্রয় দেয়। এরপর বঙ্গোপসাগরে ভাসমান আরেকটি জাহাজে প্রায় ৫০০ রোহিঙ্গাকে জাতিসংঘ ও অন্যান্য কয়েকটি দেশ আশ্রয় দেওয়ার অনুরোধ করলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশ। এরমধ্যে এই রোহিঙ্গা দলকে গ্রহণ করতে হলো।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা